ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অক্টোবরে রেমিটেন্স ১৬৪৭ মিলিয়ন ডলার

আকাশ জাতীয় ডেস্ক: 

চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বা ৪৫৫ মিলিয়ন ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে রেমিটেন্স কম এসেছে ৪ শতাংশ। সেপ্টেম্বর রেমিটেন্স এসেছিল ১ হাজার ৭২৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। গেল অর্থবছরে প্রথম চার মাসে দেশে এসেছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

২০২০ সালের মার্চে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর বৈধপথে রেমিটেন্স বাড়তে শুরু করেছিল। সম্প্রতি করোনার প্রকোপ কমে যাওয়ার পাশাপাশি মানুষের বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে রেমিটেন্স। ফলে সরকারের ২ শতাংশ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংকের বাড়তি ১ শতাংশ প্রণোদনা দিয়েও বৈধপথে রেমিটেন্সের প্রবৃদ্ধির ধারা ব্যাহত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অক্টোবরে রেমিটেন্স ১৬৪৭ মিলিয়ন ডলার

আপডেট সময় ০৪:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১