ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে ক্ষমা চাইলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জমে উঠেছে গ্লাসগোর জলবায়ু সম্মেলন কোপ ২৬। প্রথম দিনের বক্তৃতায় পরিবেশ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কথা বলতে বলতেই ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলন হয়। সেই সম্মেলনে বেশ কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয় সম্মেলনে যোগ দেওয়া দেশগুলো। কার্বন ফুটপ্রিন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে আচমকাই সেই চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, প্যারিস চুক্তি মেনে শিল্পোন্নয়ন করা সম্ভব নয়। আমেরিকা ওই চুক্তি মানতে বাধ্য নয়। সোমবার গ্লাসগোর সম্মেলনে বক্তৃতা করার সময় ওই প্রসঙ্গটি তোলেন বাইডেন। বলেন, ‘আমার ক্ষমা চাওয়ার কারণ নেই। তবু আমি ক্ষমা চাইছি। কারণ, আমেরিকার সাবেক প্রশাসন প্যারিস চুক্তি থেকে নিজেদের বিযুক্ত করেছিল। হঠকারী সিদ্ধান্ত।’

এখানেই থেমে যাননি বাইডেন। তার বক্তব্য, আমেরিকা ওই চুক্তিতে কেবল ফিরে আসছে না, জলবায়ুসংক্রান্ত বিষয়ে নিজেদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চাইছে। আমেরিকা সবাইকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। জলবায়ুসংক্রান্ত বিষয়ে সহমত হওয়া ছাড়া কারও হাতে আর কোনো বিকল্প নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে ক্ষমা চাইলেন বাইডেন

আপডেট সময় ০১:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১