ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ।

তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খাতিবজাদেহ বলেছেন— দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো কথা বা আলোচনা হয়নি। খবর ইরনার।

যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় আলোচনার জন্য ইরানকে প্রস্তাব দিয়েছে বলে যে খবর বেরিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান সুস্পষ্ট।

আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন করেছে এবং তারা অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তারা পরমাণু সমঝোতা ধ্বংসের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, ইউরোপকেও এ ক্ষেত্রে তার নিশ্চল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সরকারও পরমাণু সমঝোতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার সম্ভাবনা নেই: খাতিবজাদেহ

আপডেট সময় ১২:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১