ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের আগে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল অস্ট্রেলিয়া। মূল দলের অনেকজন না থাকলেও সিরিজে লজ্জাজনকভাবে হারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল অজিদের।

তবে এ হারের পেছনে ক্রিকেটারদের থেকেও উইকেটের অবদান বেশি বলে বোঝা যায়। যে কারণে তখন মিরপুরের মাঠ নিয়েও সমলোচনা করেছে অনেকেই।

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এমন দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে আসলেও এখন বেহাল অবস্থায় আছে তারা। যে কারণে মিরপুরের উইকেটের দিকেই সবচেয়ে বেশি সমালোচনার তীর যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অজি স্পিনার অ্যাডাম জাম্পাও। মিরপুরের উইকেটকে জঘন্যতম বলে দাবি করেছেন তিনি।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পা বলেন, ‘সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি। যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে। ‘

আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জয়ের পাশাপাশি অজিদের রানরেটও বাড়াতে হবে। বাংলাদেশ ম্যাচ নিয়ে জাম্পা বলেন, ‘আমরা জানি যে আমরা চাপে আছি। কারণ আমাদের রান রেট তুলনামূলক কম। পরের দুটি ম্যাচ তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠিক পরের ম্যাচটাই। আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি খেলতে নামব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

মিরপুরের মাঠকে জঘন্যতম বললেন জাম্পা

আপডেট সময় ০৬:২১:০১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১