ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গাইলেন শাওন

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসার সবুজ দ্বীপে’।

গানের কথা লিখেছেন ড. মো. হারুনুর রশীদ।

বুলবুল আনামের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এইচ তুর্য। গানটিতে শাওনের সঙ্গে গলা মিলিয়েছেন হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসিত হওয়া সেলিম চৌধুরী।

কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর কথায়, যেসব গান দীর্ঘ সময় ধরে শ্রোতার মনে অনুরণন তুলে যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ তেমনই একটি গান। সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে। এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন মেহের আফরোজ শাওনও।

জানা যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গানটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উর্বশী ফোরামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

উর্বশী ফোরামের আয়োজনে এর আগে ‘চাঁদনী রাইতে নিরজনে’ শিরোনামের গান করছেন মেহের আফরোজ শাওন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেন আরেক অভিনেতা-কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গাইলেন শাওন

আপডেট সময় ১০:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১