ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেনাপোলে ধানখেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোলের মানকিয়া গ্রামে ওমর ফারুক (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার দুপুর ১২টায় মানকিয়া কোদলারহাট এলাকার ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ছাত্র বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে। সে কুদলারহাট জুনিয়র হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

নিহতের মামা আজগর আলী জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় ফারুক। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে চাষিরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে তার লাশ দেখে গ্রামবাসীকে খবর দেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

হত্যাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও সাইকেল নিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, মানকিয়া গ্রামের ধানখেত থেকে ওই স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কারা, কি উদ্দেশে তাকে হত্যা করেছে পুলিশ তা তদন্ত করছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেনাপোলে ধানখেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭