ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিমকে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে বলেছিলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এবার তিনিই নেই দলে। এর কারণ অবশ্য তামিম নিজেই।

আচমকাই স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই এখনও। ঠিক কোন কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিমুখ হলেন তামিম, তা দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এক রহস্য।

তবে এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, তামিমকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ছাড়তে বলেছিলেন তিনি অনেক আগেই। তার আগে নাকি তামিমকে এ পরামর্শ কেউ দেয়নি।

সম্প্রতি ‘দ্য তামিম ইকবাল শো’-তে উপস্থিত হয়ে তামিমের সামনেই এ তথ্য দেন মাশরাফি।

‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত তারকা বলেন, ‘আমিই একমাত্র মানুষ, যে তামিমকে অনেক আগেই বলেছিলাম- তোর খেলার যে ধরন, তুই টি-টোয়েন্টি থেকে একটা সময় সরে যা। তুই টেস্ট ও টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় হলেই যথেষ্ট। বাংলাদেশের এই জিনিসটা বেশি দরকার।’

মাশরাফির কথার পিঠে হাঁ-সূচক মাথা নেড়ে তামিম বলেন, ‘২০১৯ বিশ্বকাপের সময়ই মাশরাফি ভাই আমাকে এই কথা বলেছেন।’

তামিম চাইলে চলমান বিশ্বকাপে যোগ দিতে পারতেন মন্তব্য করে এ সফল অধিনায়ক বলেন, আমি নিশ্চিত, তামিমকে বাদ দেওয়ার সুযোগ কোনোভাবেই ছিল না। আমি নিজেও তামিমের সঙ্গে এ বিষয় কথা বলেছি।

এর পর তামিমের উদ্দেশে মাশরাফি বলেন, ‘তুই ১৬টি ম্যাচ খেলিসনি, তোর কী মনে হয়, তুই সরে না দাঁড়ালে এবারের বিশ্বকাপ দল থেকে কেউ তোকে বাদ দিতে পারত না?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

তামিমকে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে বলেছিলেন মাশরাফি

আপডেট সময় ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১