ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি, একজন আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়াভ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া চার শিশুকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন যাবত ধরে যৌন হয়রানি করে আসছিলেন। তিনি নানা কৌশলে ওই শিশুদের প্রায়ই প্রলুব্ধ করতে চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুদের ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি করলে শিশুরা দৌড়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানানোর পর শনিবার দুপুরে তারা বরগুনার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মেহেদী হাসান জানান, অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরগুনা থানায় একজন অভিবাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছে। আজ রবিবার আদালতের মাধ্যমে অভিযুক্ত নুর মোহাম্মদ কে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি, একজন আটক

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১