ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনের এডেন বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের একটি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার তিন সপ্তাহ পর শনিবার আবার এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই হামলায় অল্পের জন্য গভর্নর বেঁচে গেলেও কমপক্ষে ৬ জন নিহত হন।

শনিবারের গাড়িবোমা বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে গেছে।

ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।

এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি তেলবোঝাই ট্রাক বিস্ফোরিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়েমেনের এডেন বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১২

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১