ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আড়ালেই রয়েছেন পপি, বাড়ছে ধোঁয়াশা

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা পপি এখনো রয়েছেন আড়ালে। চলচ্চিত্রসংশ্লিষ্ট কারো সঙ্গেই যোগাযোগ নেই তার। দিন যত গড়াচ্ছে ততই তার অনুপস্থিতি আরও বেশি ধোঁয়াশা তৈরি করছে।

এদিকে বেশ কয়েকমাস আগে গুঞ্জন রটেছিল, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। রাজধানীতে বিলাসবহুল একটি ফ্ল্যাটে ওঠেছেন তিনি! যদিও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

গত বছর করোনাকালে ঝুঁকি নিয়ে অভিনয়ে নিয়মিত ছিলেন পপি। কিন্তু হুট করেই চলতি বছরের শুরুতে অন্তরালে চলে যান জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী এই অভিনেত্রী।

প্রথমদিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন মিডিয়া সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই ধোঁয়াশা তৈরি হতে থাকে। বিশেষ করে চ্যানেল আই প্রযোজিত এবং রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি সিনেমার শুটিং অসমাপ্ত রেখেই অন্তরালে চলে যান পপি। এটি ছাড়া আরও কিছু কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিন্তু সব কাজ বন্ধ করে নিজেকে ‘লুকিয়ে’ রেখেছেন এই তারকা।

অনেকের দাবি পপি নাকি অন্তঃসত্ত্বা! তাই তিনি একেবারে আড়ালে চলে গেছেন। পরিবার থেকেও নাকি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছেন এই নায়িকা! তবে ভক্তরা মনে করেছেন, খুব শিগগিরই সব জল্পনা কাটিয়ে পপি নিজেই প্রকাশ্যে এসে জানাবেন এতোদিন আড়ালে থাকার কারণ!

২০২০ সালে ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় সর্বশেষ কাজ করেছেন পপি। সিনেমাটির প্রায় ২০ শতাংশ কাজ বাকি থাকলেও শুটিং সম্পন্ন করার জন্য তাকে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন এর পরিচালক মাসুমা তানি।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসাসফল সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আড়ালেই রয়েছেন পপি, বাড়ছে ধোঁয়াশা

আপডেট সময় ১০:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১