ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইজিপির সিল-স্বাক্ষর জাল করে পুলিশে নিয়োগের সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক পরিচয় দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সিল-স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগের সুপারিশ করা হয়। এমন ঘটনায় স্বপন সিংহ (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে বাগেরহাট পুলিশ।

বৃহস্পতিবার ভোরে বরিশাল শহর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার স্বপন সিংহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বিরেন্দ্রনাথ সিংহের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকালে স্বপন সিংহকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, জেলার ফকিরহাট উপজেলার সিংগাতী এলাকার প্রান্তশীল বাপ্পিকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য দশ লাখ টাকা চুক্তি করে প্রতারক স্বপন সিংহসহ চারজন। চাকরি দেওয়ার জন্য প্রতারক চক্রটি নিজেদের পুলিশ মহাপরিদর্শকের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেয়। বাপ্পির পরিবারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও একটি ফাঁকা চেক নেয় তারা।

পুলিশ সুপার বরাবর কনস্টেবল পদে আবেদনপত্রের একটি কপির পাশে পুলিশ মহাপরিদর্শকের নকল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পির পরিবারের কাছে দিয়ে আবেদনটি খুব গোপনে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর জমা দেওয়ার জন্য বলে প্রতারকরা। তাদের পরামর্শ অনুযায়ী বাপ্পির পক্ষ থেকে ওই আবেদনটি আমাদের দপ্তরে জমা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, আবেদনটি দেখে আমাদের সন্দেহ হলে যাচাই-বাছাই করে জানতে পারি পুলিশ মহাপরিদর্শকের সিল ও স্বাক্ষর জাল। পরবর্তীতে বাপ্পির মা যুথকা শীলের অভিযোগের ভিত্তিতে স্বপন সিংহকে গ্রেফতার করি। এ চক্রের সঙ্গে আরও তিনজন জড়িত রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইজিপির সিল-স্বাক্ষর জাল করে পুলিশে নিয়োগের সুপারিশ

আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১