ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন এরদোগান, মূল বিষয় এফ-৩৫ যুদ্ধবিমান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গ্লাসগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকে এরদোগানের মূল আলোচ্য বিষয় থাকবে ‘এফ-৩৫ যুদ্ধবিমান’ কেনা।

তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী রোববার স্কটল্যান্ডে পরিবেশ বিষয়ক ‘কপ-২৬’ সম্মেলনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে এরদোগান সেখানে যাচ্ছেন। এই সম্মেলনের ফাঁকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। এরদোগানের প্রধান আলোচনার বিষয় থাকবে এফ-৩৫ যুদ্ধবিমান কেনা।

আমেরিকার সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পাওয়ার জন্য তুরস্ক যুক্তরাষ্ট্রকে ১.৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র তুরস্ককে এই বিমান দেয়নি। এই অর্থ তুরস্ককে যুক্তরাষ্ট্র কীভাবে পরিশোধ করবে এরদোগান গ্লাসগোতে বাইডেনের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবেন।

সম্প্রতি এরদোগান জানান, এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্র তাদেরকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চায়।

২০১৯ সালে ওয়াশিংটন হঠাৎ ঘোষণা দেয়, তুরস্ককে তারা এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান দেবে না। কারণ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করার অজুহাত দেয়।

যুক্তরাষ্ট্রে দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো দেশগুলোর জন্য হুমকিস্বরূপ। যদিও তুরস্ক বলছে, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোর সঙ্গে সমন্বয় করা হবে না। সুতরাং এটা কোনো হুমকি তৈরি করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন এরদোগান, মূল বিষয় এফ-৩৫ যুদ্ধবিমান

আপডেট সময় ১১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১