ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ঐশীর পথপ্রদর্শক যখন শুভ

আকাশ বিনোদন ডেস্ক :

২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। সেরা সুন্দরীর মুকুট মাথায় ওঠার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি চলচ্চিত্রে অভিষেক করতে চলেছেন। সেই গুঞ্জনকে সত্যি করে ‘মিশন এক্সট্রিম’ ছবিটিতে চুক্তিবদ্ধও হন। করোনা ও নানা ঝামেলা কাটিয়ে আগামী ৩ ডিসেম্বর সেই ছবি মুক্তিও পেতে চলেছে। পরিচারক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সেখানে তার নায়ক ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আরিফিন শুভ।

সেই শুভকেই নিজের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করলেন ঢালিউডের নবাগত নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অভিনেত্রী। ‘মিশন এক্সট্রিম’ মুক্তির আগে শুভর সঙ্গে জুটি বেঁধে ‘নূর’ নামে একটি ছবিতেও কাজ করছেন ঐশী।

সাক্ষাৎকারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? জবাবে ঐশী বলেন, ‘মিশন এক্সট্রিম ছবিটি অ্যাকশন ঘরানার। অন্যদিকে ‘নূর’ হচ্ছে রোমান্টিক ঘরনার। দুটি সিনেমায় দুই রকমের অভিজ্ঞতা। কো-আর্টিস্ট হিসেবে শুভ ভাই সব সময়ই হেল্পফুল। তিনি প্রথম সিনেমা থেকেই আমার পথপ্রদর্শক। আমি তাকে সেভাবেই মানি।’

বহুদিন অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’। বারবার পিছিয়েছে এর মুক্তির তারিখ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক ভালো লাগছে, ফাইনালি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটি শুধু আমার না, সবারই প্রতীক্ষিত ছবি। তবে মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ায় কখনো মন খারাপ হয়নি। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে বলেই এমন হয়েছে।’

এদিকে, ‘মিশন এক্সট্রিম’ ও ‘নূর’ ছাড়াও ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’ নামে আরও দুটি ছবিতে কাজ করছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। এর মধ্যে ‘আদম’ ছবিতে তাকে দেখা যাবে গ্রামের একজন সাদাসিধে নারীর চরিত্রে। সেখানে চরিত্রে প্রয়োজনে ঐশীকে গোবর দিয়ে লাঠি পর্যন্ত বানাতে হয়েছে। এটির পরিচালক আবু তাওহীদ হিরণ। নায়ক ইয়াশ রোহান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঐশীর পথপ্রদর্শক যখন শুভ

আপডেট সময় ১০:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১