ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি শহিদদের কবর ভেঙে পার্ক তৈরি করছে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব থেকে রেহাই পেলো না কবরস্থানও। আল জাজিরা ও জেরুজালেম পোস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসার পাশে ইহুদিদের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে।

জানা গেছে, বসতি স্থাপনের অংশ হিসেবে কবরস্থানের জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ ফিলিস্তিনিদের। এর তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম আলেমরাও।

এক বিবৃতিতে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালিস্টিনিয়ান মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশন বলছে, ইহুদি বর্ণবাদীরা মুসলিমদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি। তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের ওই কবরস্থানে দাফন করা হয়েছিলো। এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় তারা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহিদ হয়েছিলেন, আল-আকসার পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনি শহিদদের কবর ভেঙে পার্ক তৈরি করছে ইসরায়েল

আপডেট সময় ০৯:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১