ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অপরাধী যুক্তরাষ্ট্র’ ও তার মিত্রদের পতন শুরু: ইরানের শীর্ষ কমান্ডার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের শক্তি খুব দ্রুত হ্রাস পাচ্ছে। যদিও মার্কিনি ও ইহুদিরা এখনও আগের মতোই হুমকি হিসেবে রয়েছেন।

মঙ্গলবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে মেজর জেনারেল বাকেরি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। জেনারেল বাকেরি বলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্র’ এবং তার আঞ্চলিক মিত্রদের পতন ও দুর্বলতার যুগ ইতোমধ্যে শুরু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা হ্রাসের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আফগানিস্তান থেকে পুরোপুরি এবং ইরাক ও সিরিয়ার আংশিক অংশ থেকে তাদের সেনা প্রত্যাহারের মাধ্যমে। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চল থেকে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রবিরোধী সরঞ্জাম এবং নৌ সেনাদের সংখ্যা কমানো ক্ষমতা হ্রাসের নমুনা।

তবু জেনারেল বাকেরি সতর্ক করে দিয়ে বলেন, এসবের অর্থ এই নয় যে, হুমকি কমে গেছে। ইরানের সশস্ত্র বাহিনীর কাছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন ভাবার সুযোগ নেই।

‘অপরাধী যুক্তরাষ্ট্র ও ইহুদিরা দেখিয়েছে যে, তাদের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন। তবু তারা ইসলামি প্রজাতন্ত্রের প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতা ত্যাগ করবে না। তারা এ অঞ্চলে বিভিন্নভাবে ইসলামি ইরানের মিত্রদের জন্য হুমকি ও সমস্যা সৃষ্টি করতে থাকবে’, যোগ করেন জেনারেল বাকেরি।

এর আগে ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রাহিম সাফাভি বলেন, শত্রুরা ইসলামিক রিপাবলিকের জন্য গুরুতর কোনো সামরিক হুমকি তৈরি করতে সক্ষম নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অপরাধী যুক্তরাষ্ট্র’ ও তার মিত্রদের পতন শুরু: ইরানের শীর্ষ কমান্ডার

আপডেট সময় ০১:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১