ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে রাজত্ব ছেড়ে স্বামীর ঘরে জাপানের রাজকুমারী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানের রাজকুমারী মাকো অবশেষে মঙ্গলবার তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করেছেন। এর মাধ্যমে রাজ পরিবারের পদমর্যাদা হারিয়েছেন মাকো। সাধারণ এক মেয়ে হিসেবেই গিয়েছেন স্বামীর ঘরে।

সম্রাট নারুহিতোর ভাইঝি মাকো সম্প্রতি ৩০ বছর বয়সে পা দিয়েছেন। তার বিয়ে নিয়ে অনেক আগে থেকেই জল্পনা ছিল। বিয়ে করে তিনি যে রাজত্ব ছাড়তে যাচ্ছেন তা আগেই জানা গিয়েছিল।

জাপানের রাজবংশের নিয়ম অনুযায়ী, রাজ পরিবারের কেউ সাধারণ কাউকে বিয়ে করলে তাকে রাজ পরিবারের পদবী ত্যাগ করতে হয়।

এজন্য রাজ পরিবার থেকে বড় অঙ্কের অর্থ দিতে চাইলেও তা নিতে অস্বীকার করেন রাজকুমারি মাকো। তাদের বিয়েও হয়েছে সাদামাটাভাবে। সেখানে রাজকীয় কোনো ভাব ছিল না।

২০১৭ সালে তিনি কুমোরোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। পরের বছরই তাদের বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু কুমোরোর মায়ের অর্থনৈতিক সমস্যার খবরে বিয়ে পিছিয়ে যায়। বলা হয়েছিল ওই নারী তার প্রাক্তন সঙ্গীর কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। তবে রাজপ্রাসাদ বিষয়টি অস্বীকার করেছে।

যদিও যুবরাজ ফুমিহিতো বলেছেন, বিয়ে করার আগে অর্থনৈতিক বিষয়টা মোকাবিলা করা গুরুত্বপূর্ণ ছিল। বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে আবাস গড়বেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে কুমোরো আইন পেশায় নিযুক্ত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে রাজত্ব ছেড়ে স্বামীর ঘরে জাপানের রাজকুমারী

আপডেট সময় ০৬:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১