ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাগলীর সন্তানের পিতা কক্সবাজারের এমপি বদি

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার টেকনাফে পাগলীর গর্ভে জন্ম নেয়া নবাগত শিশুটির পিতা হয়েছেন সাবেক কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনের এমপি আব্দুর রহমান বদি। তিনি এ শিশুকন্যার সব দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

নবজাতক এ কন্যা শিশুটির নাম রাখা হয়েছে মরিয়ম জারা। সোমবার বিকালে টেকনাফ পৌরসভা হতে তাদের নামে (বদি/শাহীনা) শিশুটির জন্ম নিবন্ধন হয়। এ প্রক্রিয়া শেষে তা প্রকাশ করলে মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলছেন, যে যা বলুক আজ থেকে শিশু মরিয়ম জারার পিতা সাবেক এমপি আব্দুর রহমান বদি ও মা শাহীনা আক্তার। এ মহৎ কাজের জন্য হাজারো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে বার বার মোবাইলে কল করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে টেকনাফে কর্মরত সাংবাদিক ও পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত সানিকে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, মা ও মেয়ে সুস্থ আছে, তবে মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

তিনি আরও জানান, আমিও শুনেছি পাগলীর জন্ম দেয়া শিশুটির পিতা হয়ে দায়িত্ব নিয়েছেন সাবেক এমপি আব্দুর রহমান( বদি)।

উল্লেখ্য, গত শনিবার রাতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় শিশু মরিয়ম জারা পৃথিবীতে আগমন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাগলীর সন্তানের পিতা কক্সবাজারের এমপি বদি

আপডেট সময় ১১:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১