ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর জ্বালায় জীবন অসহনীয়, স্বেচ্ছায় যেতে চান কারাগারে

আকাশ নিউজ ডেস্ক:

বউয়ের জ্বালায় বাড়িতে টিকতে পারছে না। তাই অসহনীয় জীবন থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় কারাগারে থাকতে চেয়ে ইতালি পুলিশের কাছে আবেদন করেছেন আলবেনীয় এক তরুণ। স্থানীয় সময় রবিবার ইতালি পুলিশ এ তথ্য জানিয়েছে।

ইতালি পুলিশের বরাত দিয়ে দ্যা স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইতালির রাজধানী রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় থাকেন ৩০ বছর বয়সী ওই তরুণ। তিনি আলবেনীয় নাগরিক। কয়েক মাস ধরে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে ওই তরুণ গৃহবন্দি ছিলেন। তার সাজার মেয়াদ আরও কয়েক বছর বাকি রয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে বোঝাপড়া না হওয়ায় তিনি কারাগারেই থাকার ইচ্ছা প্রকাশ করেন।

তরুণের বাসায় স্ত্রী ও পরিবারের অন্য সদস্য রয়েছেন। পুলিশের কাছে গিয়ে তিনি বলেছেন, বাড়িতে আমার জীবন নরক হয়ে উঠেছে। আর পারছি না। আমি জেলেই থাকতে চাই।

গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘন করায় ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর জ্বালায় জীবন অসহনীয়, স্বেচ্ছায় যেতে চান কারাগারে

আপডেট সময় ১১:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১