ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আসছে ফারিয়ার নতুন গান ‘হাবিবি’

আকাশ বিনোদন ডেস্ক :

ফের গায়িকা হয়ে ধরা দিচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসছে তার তৃতীয় ও নতুন গান ‘হাবিবি’।

গানটির ভিডিও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামী ২ নভেম্বর। এর কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ‘হাবিবি’ গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা।

তিনি আরও জানান, গত ১৩ ও ১৪ অক্টোবর মুম্বাই থেকে প্রায় এক শ কিলোমিটারে দূরে একটি রাজপ্রাসাদে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে ফারিয়ার সঙ্গে মুম্বাইয়ের ২০ জন ছেলেমেয়ে নেচেছেন।

২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামে দুইটি গান নিয়ে হাজির হন ফারিয়া। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।

‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে নুসরাত ফারিয়ার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

আসছে ফারিয়ার নতুন গান ‘হাবিবি’

আপডেট সময় ১০:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১