ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন, গুলিবিদ্ধ ১২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারানোয় বেপরোয়াভাবে উদযাপন করছে পাকিস্তান। যদিও আনন্দের সীমা ছাড়ানোই স্বাভাবিক। তাই বলে ফাঁকা গুলি ছুড়ে বিজয়োৎসব? হ্যা, দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়েই উদযাপন করা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও আছেন।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি জানায়, রবিবার রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।

গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

প্রসঙ্গত, গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ে পাকিস্তান। ভারতের মতো শক্তিশালী দলকে তারা হারায় ১০ উইকেটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন, গুলিবিদ্ধ ১২

আপডেট সময় ০৬:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১