ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে আলোচনায় আসুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়াকে উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের।

দেশটির উত্তর কোরিয়া বিষয়ক কর্মকর্তা সুং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ আহ্বান জানান।

পিয়ংইয়ং সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। যার মধ্যে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার ঘটনা উল্লেখযোগ্য। ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পরমাণু কূটনীতির ক্ষেত্রে অচলাবস্থা বিরাজ করছে। এর মধ্যেই উত্তর কোরিয়া এ সমস্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

মার্কিন কর্মকর্তা সুং কিম বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার প্রতি তাদের উসকানিমূলক পদক্ষেপ ও আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে বরং আমরা তাদের সংলাপ হয়ে ফিরে আসার অনুরোধ জানাই। ’

সুং কিম আরও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে আমরা প্রস্তুত আছি এবং আমরা পরিষ্কার করে বলেছি যে, উত্তর কোরিয়ার সঙ্গে কোনোরকম শত্রুতা করতে চায় না আমেরিকা।

গত মঙ্গলবার সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সাবমেরিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা শত্রুপক্ষের জন্য খুবই কঠিন কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে আলোচনায় আসুন

আপডেট সময় ১২:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১