ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মালাই চা বানাবেন যেভাবে!

আকাশ নিউজ ডেস্ক:

কম বেশি আমরা সবাই চা খেতে পছন্দ করি। বিশষ করে ক্লান্তি দূর করতে চায়ের কোনো তুলনা হয়না।

আর মালাই চা হলে তো কথাই নেই। এক কাপ “পারফেক্ট মালাই চা” বানাতে হলে আপনাকে জানতে হবে সঠিক পরিমাপ আর নিখুঁত রেসিপি। কেবল তাতেই আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন চায়ের স্বাদ, গন্ধ।
কীভাবে বানাতে হয় মালাই চা? আসুন জেনে নেই-

উপকরণ :

চা পাতা- ৪ টেবিল চামচ কিংবা ৪টা টি ব্যাগ, দুধ- ৩ কাপ, চিনি- স্বাদমত, ডিমের কুসুম- ১টি কুসুমের অর্ধেক, এলাচ- ১ টি (ঐচ্ছিক),  দুধের সর বা মালাই- ইচ্ছামত,  জাফরানের দানা- এক চিমটি (ঐচ্ছিক)

জাফরান দানা আর এলাচ ঐচ্ছিক হলেও কখনও ব্যবহার করে দেখবেন। অন্যরকম একটি স্বাদ তৈরি হবে। যারা ডিমের কুসুম দিতে চান না, তারা খুব ভালো কোনও বাটার বিস্কুটের গুঁড়া ব্যবহার করবেন। বিস্কুট যেন একদম টাটকা হয়।

প্রস্তুত প্রণালী :

ডিমের কুসুম বা বিস্কুটের গুঁড়া দুধের মাঝে ভালো করে মিশিয়ে দিন। তারপর চুলায় বসিয়ে জ্বাল দিন। দুধ যেন উথলে না ওঠে, বা উপচে না পড়ে। দুধ ফুটে উঠলে এলাচ দানা দিয়ে দিবেন, জাফরান দানা দিতে চাইলে ছড়িয়ে দিবেন সেটাও।

এবার দিয়ে দিন চা পাতা, এবং জ্বাল হতে দিন। জাফরান দানার কারণে সুন্দর একটা গভীর কমলা- বাদামী রঙ আসবে। জাফরান না দিলেও সমস্যা নেই, আপনার চা পাতাটি ভালো হলে সুন্দর রঙ আপনা আপনি আসবে। পছন্দ মতন রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করুন, চা যত কড়া খেতে চান তত বেশি সময় জ্বাল দিবেন।

অনেকেই ভাবেন যে চা ঢালার পর মালাই ছড়িয়ে দেওয়া উচিত। এটা একেবারে ভুল ধারণা। চা ঢালার আগেই প্রতিটি কাপে অল্প অল্প করে মালাই দিয়ে দিন। এবার চা ঢালুন। তবে একবারে ঝপাস করে অনেকখানি নয়। চায়ের কাপে ফেনা তুলবার পদ্ধতি নির্ভর করবে আপনার ঢালবার কৌশলের ওপর।

ছাঁকনিটা একটু ওপরে ধরুন, তারপর সরু ধারায় চা ঢালুন। সরু ধারায় চা গিয়ে যখন কাপের মালাইয়ের ওপরে পড়বে, আস্তে আস্তে আপনার কাপ ভরে উঠবে শুধু চায়ে নয়, সঙ্গে সুন্দর শুভ্র ফেনায়। নাকে ভেসে আসবে এক মিষ্টি ঘ্রাণ।

হয়ে গেলো আপনার মালাই চা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালাই চা বানাবেন যেভাবে!

আপডেট সময় ১১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১