ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাকরি হারিয়ে পোশাক খুলে নারীদের প্রতিবাদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার বিরুদ্ধে নিজেদের পোশাক খুলে প্রতিবাদ জানিয়েছেন ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এই প্রতিবাদে অংশ নেন অন্তত ৫০ জন নারী।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ইতালির রাজধানী রোমের ক্যাম্পিডোগলিওতে এ প্রতিবাদ জানানো হয়। ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের আলইতালিয়া ইউনিফর্ম পরে দাঁড়ানোর পর তা খুলে ফেলেন।

‘আলইতালিয়া’ তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে।

আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি। আলইতালিয়ার ১০ হাজার ৫০০ কর্মীর মধ্যে ২ হাজার ৬০০ জন কাজ পেয়েছেন আইটিএ এয়ারওয়েজে।

আইটিএ এয়ারওয়েজের নতুন অ্যাটেনডেন্ট সিএনএনকে বলেন, যারা নতুন এয়ারলাইনে চাকরি পেয়েছেন, তারা তাদের জ্যেষ্ঠতা হারিয়েছেন, তাদের বেতন কেটেছে এবং তারা কখন কাজ শুরু করবেন, সেটাও জানানো হয়নি।

আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেন, সব কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনা ছাপিয়ে ভারত-পাকিস্তান বাণিজ্যে নতুন গতি

চাকরি হারিয়ে পোশাক খুলে নারীদের প্রতিবাদ

আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১