ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বিয়ে না করায় প্রেমিকের জিহ্বা কেটে নিল প্রেমিকা

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে বিয়েতে গড়িমসি করায় প্রেমিকের জিহ্বা কেটে রাখার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত প্রেমিক সাইফুল ইসলাম স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাইফুল একই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সাইফুলের সঙ্গে একই এলাকার এক তরুণীর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা ক্ষিপ্ত হন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেমিকার বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করেন ওই তরুণী। পরে তার স্বজনরা সাইফুলকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে সাইফুলকে মৃত ভেবে ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান সবাই। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে ঘটনাস্থলে গিয়ে প্রেমিকের কেটে রাখা জিহ্বা উদ্ধার করে পুলিশ। তবে ওই বাড়িতে কাউকে না পাওয়ায় ঘটনায় জড়িতদের আটক করা যায়নি।

ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, এ ধরনের একটি ঘটনা ফড়িঙ্গাতে ঘটেছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই তন্ময়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

বিয়ে না করায় প্রেমিকের জিহ্বা কেটে নিল প্রেমিকা

আপডেট সময় ১২:২০:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১