ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা

আকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষী মো. জলিল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরবাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী জাহিদুল ইসলামকে আটক করেছে। আহত অবস্থায় সাক্ষী জলিল শেখকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছে।

সাক্ষী জলিল শেখ (৭২) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত মো. মাজেদ শেখের ছেলে। আটক জাহিদুল ইসলাম হাওলাদার (৩৫) খুলনা জেলার রামনগর এলাকার সিদ্দিক হাওলাদারের পুত্র।

হাসপাতালে চিকিৎসাধীন জলিল শেখ সাংবাদিকদের জানান, পাড়েরহাট বন্দরবাজারে তিনি ইলেক্ট্রনিক্সের বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করেন। কয়েক দিন আগে স্থানীয় একজন অধিবাসী একটি আইপিএস তার কাছে মেরামত করার জন্য দিয়ে যান। কিন্তু যে ব্যক্তি মেরামতের জন্য দিয়ে যান তিনি এটা না নিতে এসে অপরিচিত একজন এসে সেই আইপিএসটি নিতে চাইলে জলিল শেখ সেটা দিতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা ও পুলিশ এগিয়ে এসে হামলাকারীকে আটক করে এবং তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, আহত ব্যক্তির পিঠের দিকে আঘাতের চিহ্ন আছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সাক্ষী জলিল শেখের ব্যবসাপ্রতিষ্ঠানে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত জাহিদুল নামের সেই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, যুদ্ধাপরাধী মামলার সাক্ষী জলিল শেখের নিরাপত্তার জন্য থাকা পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে এবং হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা

আপডেট সময় ১১:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১