ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।

অসময়ের বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগে অন্তত ১০০-এর বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ার জানান, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন।
পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১