ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে গ্রেফতার ১৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। আটককৃতরা তুরস্কে ইসরাইল-বিরোধী লোকজন ও অধ্যয়নরত বিদেশি ছাত্রদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতো।

বৃহস্পতিবার তুরস্কের ডেইলি সাবাহ সংবাদমাধ্যম সর্বপ্রথম এই সংবাদ প্রকাশ করে। তাদের খবরে বলা হয়েছে, আটককৃত ১৫ ব্যক্তি তিন ব্যক্তির সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করতো।

তুরস্কের বিচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলের সরকারি কৌঁসুলিরা একটি তদন্ত চালানোর এক পর্যায়ে এইসব ব্যক্তিকে আটক করে তুর্কি পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ পাচার করত। এসব ব্যক্তি তারবার্তায এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাচার করত এবং এ জন্য মোটা অঙ্কের অর্থ পেত। আটক ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিক রয়েছে যারা তুরস্কে বসবাস করত।

আটকের পর এসব গুপ্তচরকে আদালতে হাজির করা হয় এবং তাদেরকে ইস্তাম্বুলের মালতেপে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সেপ্টেম্বর মাসে তুরস্কে ৬ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়। আটককৃতদের মধ্যে তারাও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে গ্রেফতার ১৫

আপডেট সময় ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১