ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে লরিচাপায় তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

তোফায়েল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টার বাড়ির দুদু মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টার সময় কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তোফায়েলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। বছর তিনেক আগে তিনি অবসরে যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৩:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১