ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন স্বামী আব্দুস সত্তার (৫০)।

স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের ছেলে আব্দুস সত্তার শেখ। আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিল। এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলোহ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে। পরে শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট কন্যা সাদিয়া আক্তার (৬) কে সাথে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আব্দুস সত্তার নিজেই থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় স্বামী

আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১