ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকের ফোন নিয়ে পালানোর সময় নিজেকেই লাইভে দেখালেন চোর!

আকাশ নিউজ ডেস্ক:

নিজের ফোন দিয়ে লাইভ রিপোর্টিং করছিলেন এক সাংবাদিক। লাইভ চলাকালেই ফোনটা কেড়ে দিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। কিন্তু ফোনের ক্যামেরা চালুর বিষয়টি মোটেও টের পাননি তিনি। তাই তার পালানোর দৃশ্য লাইভে দেখতে থাকেন হাজারও দর্শক।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের কায়রোতে গত ১৯ অক্টোবর এক সাংবাদিক তার মোবাইল দিয়ে লাইভ রিপোর্টিং করছিলেন। হঠাৎ তার ফোনটি এক মোটরসাইকেল আরোহী ছিনিয়ে নেয়। কিন্তু ওই ব্যক্তি ক্যামেরা বন্ধ করতে ভুলে যান। চোরের পালানোর দৃশ্য দেখতে থাকেন দর্শকরা।

মাহমুদ রাঘেবভ নামে ওই সাংবাদিক দেশটির দ্য সেভেনথ নামের একটি সংবাদপত্রে কর্মরত। তিনি ফেসবুকে সংবাদপত্রটির পাঠকদের জন্য ভূমিকম্পের পর স্থানীয় একটি ব্রিজের চিত্র লাইভ টেলিকাস্ট করছিলেন। এ সময় পেছন থেকে ওই মোটরসাইকেল আরোহী তার ফোনটি ছিনিয়ে নেয়।

ওই সময়কার ফুটেজে দেখা দেছে, মোটরসাইকেল আরোহী সাংবাদিকের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার পর তা দুই পায়ের মাঝে রেখেছে। এ সময় অন্তত দুই হাজার মানুষ ফেসবুকে ওই ঘটনা দেখছিল বলে গার্ডিয়ান জানিয়েছে।

এদিকে, লাইভে সরাসরি ওই ব্যক্তির মুখ দেখা যাওয়ার ২৪ ঘণ্টার কম সময়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিকের ফোন নিয়ে পালানোর সময় নিজেকেই লাইভে দেখালেন চোর!

আপডেট সময় ১২:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১