ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আত্মসমর্পণ করার পর আবারো ৬ কেজি গাঁজাসহ আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের বানারীপাড়ায় পুলিশের কাছে মাদক সেবন না করার প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণ করা সেই রাজু ৬ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলার গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মো. ফরিদ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মো. রাজুকে নিজ বাসা থেকে ৬ কেজি গাঁজাসহ আটক করে।

এ ব্যাপারে ওই দিন সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মো. হেলাল উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই রাতেই আসামি রাজুকে ডিবি পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, রাজু দুই বছর আগে মাদক সেবন না করার শর্তে এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আত্মসমর্পণ করার পর আবারো ৬ কেজি গাঁজাসহ আটক

আপডেট সময় ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১