ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

শ্রাবন্তীকে ‘বেহায়া মহিলা’ বলে কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক :

কদিন না যেতে আবারও ভ্যাকেশন মুডে ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি ছুটি কাটাচ্ছেন সাউথ ইন্ডিয়ার এক বিলাসবহুল রিসোর্টে। মঙ্গলবার তারই একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও নিজের ওয়ালে তো কখনও স্টোরিতে।

সেগুলোর মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে, পায়ে স্লিপার পরে গণেশ মূর্তির ওপর বসেছেন শ্রাবন্তী। সেই ছবি দেখেই হামলে পড়েন নেটবাসী, শুরু হয় জোরদার কটাক্ষ। নানা ধরমের বিরূপ মন্তব্য পরতে থাকে ওই ছবি ঘিরে। এমনকী, হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগও ওঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

শ্রাবন্তীর ওই ছবিতে জনৈক মহিলা মন্তব্য করেছেন, ‘লজ্জাবোধ সব কিছু হারিয়ে গেছে, জুতা পরে গণেশ মূর্তির ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না। বেহায়া মহিলা।’ এছাড়া প্রায় প্রতিটি কমেন্টেই তাকে একপ্রকার তুলোধুনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া ট্রোলিং অবশ্য শ্রাবন্তীর কাছে কিছু নতুন নয়। বরাবরই নানা ধরনের কুকথা শুনে আসতে হচ্ছে তাকে। কিছু দিন আগে মহালয়ার দিন দেবী দুর্গা সেজে ছবি দিয়েছিলেন তিনি। যাতে বলা হয়েছিল, ‘আপনি দুর্গা নন, আপনি দ্রৌপদী’!

এদিকে, তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও খোরপোশ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী। যা নিয়েও জোরদার হচ্ছে আলোচনা। সঙ্গে তার নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে ঘুরে বেড়ানো নিয়েও কম কথা আলোচনা হচ্ছে না।

যদিও এখনও পর্যন্ত অভিরূপ আর শ্রাবন্তীকে একফ্রেমে পাওয়া যায়নি। কিন্তু টলিপাড়ার খবর, মালদ্বীপ থেকে জিম করবেট, হালের সাউথ ইন্ডিয়া ভ্রমণ, সবখানেই শ্রাবন্তীর সঙ্গী ব্যবসায়ী অভিরূপ। যদিও এবারও তাদের একসঙ্গে কোনো ছবি এখনো প্রকাশ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

শ্রাবন্তীকে ‘বেহায়া মহিলা’ বলে কটাক্ষ

আপডেট সময় ১১:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১