ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, দিলেন আত্মহত্যার হুমকি!

আকাশ জাতীয় ডেস্ক: 

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে গেলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় প্রেমিক ও তার পরিবার। পরে প্রেমিকের বাসার সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন এক প্রেমিকা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুপিনাথপুর এলাকার হামিদ আলীর ছেলে মোমিন আলীর সাথে পাশ্ববর্তী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি এলাকার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সাথে গত ৬ মাস যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জেরে ওই প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে মোমিন। দৈহিক সম্পর্ক করার পরে ওই মেয়ে একাধিকবার বিয়ের কথা বললেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। অবশেষে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়েটি প্রেমিক মোমিনের বাড়িতে আসলে তাকে মোমিন ও তার পরিবারের সদস্যরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেট তালা দিয়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে বিয়ের দাবিতে মোমিনের বাড়ির গেটের সামনের রাস্তায় বসে অনশন শুরু করেন। এক পর্যায় প্রতিবেশী মোমিনের দাদা তার বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয়।

এ বিষয়ে প্রেমিক মোমিন আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনশনকারী প্রেমিকা জানান, তার সাথে মোমিন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে। বিয়ে করার কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছেন তিনি। বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, সরেজমীনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, দিলেন আত্মহত্যার হুমকি!

আপডেট সময় ০১:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১