ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামে ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুল হাকিমকে আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে হামলার ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাকিম দীর্ঘ দিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রবিবার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তার মা, এক ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ওই দিন রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মইনুল মারা যান।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলা হলে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১