ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরেও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেননি তিনি। এ ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে সোমবার এলাকাটিতে ভ্রমণ করেছেন ট্রুডো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাস্টিন ট্রুডো সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

জানা গেছে, এর আগে আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডো পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটিয়েছেন। তা নিয়ে কানাডায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এ বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে ২১৫টি শিশুর দেহাবশেষ পাওয়া যায়।

ঘটনাটি সামনে আসার পর থেকেই ৩০ সেপ্টেম্বর কানাডার ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে জাস্টিন ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল। কিন্তু তখন সেখানে যাননি তিনি। এ ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

আপডেট সময় ০১:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১