ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানকে জরুরি মানবিক সহায়তা দিতে ইমরান খানের আহ্বান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের জব্দ করা সম্পদ মুক্ত করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে তালেবান শাসিত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।

সোমবার ইসলামাবাদে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কুনিনরি ম্যাৎসুদা বিদায়ী সাক্ষাৎ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর দ্য ডনের।

ইমরান খান এ সময় অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ ঠেকাতে কাবুল পুনর্গঠন ও জরুরি অর্থনৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

আঞ্চলিক পরিসরে আফগানিস্তানে শান্তি ও স্থিতি পাকিস্তানের জন্য খুবই জরুরি, কারণ দুই দেশ পাশাপাশি অবস্থান করছে। অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামোর আলোকে আফগানিস্তানের পুনর্গঠন দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ার করে বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে আফগানিস্তানের তালেবান।

তিনি বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। তা না হলে তালেবানের ভেতরে থাকা উগ্রপন্থিরা ২০ বছর আগের শাসনে ফিরে যেতে পারে। আর এটি হলে এ অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে আইএসকে ঠেকাতে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত ১৫ আগস্ট কাবুল দখল করে নেয় তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানকে জরুরি মানবিক সহায়তা দিতে ইমরান খানের আহ্বান

আপডেট সময় ০১:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১