ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রাস্তার পাশে কলাপাতায় জীবন্ত নবজাতক!

আকাশ জাতীয় ডেস্ক:

মধ্যরাতে রাস্তার পাশে মিলল কলাপাতায় মোড়ানো জীবন্ত নবজাতক। ঘুটঘুটে অন্ধকারে শিশুর আর্তচিৎকার শুনে পথচারী লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন এলাকার রাস্তার পাশ থেকে এ নবজাতকটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে নির্জন রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন পথচারী গ্রামবাসী। পরে তারা কান্নার আওয়াজ অনুসরণ করে রাস্তার পাশ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় এ নবজাতক ছেলেকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় নবজাতকটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে ওই হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের নার্সদের পাশাপাশি বড়খাপন গ্রামের নিঃসন্তান এক নারী তার তদারকি করছেন।

হাসপাতাল সূত্র জানায়, পিঁপড়ের কামড়ে শিশুটি কিছুটা আহত হয়। এ ছাড়াও বাম পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, পুলিশ ও প্রশাসনের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজসেবা বিভাগের সাথে কথা বলে শিশুটিকে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নিবে প্রশাসন।

এ ব্যাপারে কথা হলে কিশোরগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, তারা এ বিষয়ে থানায় জিডি করছেন। পরবর্তীতে আদালতের অনুমতি সাপেক্ষে নবজাতকটিকে ঢাকার আজিমপুরে ‘ছোট মণি’ নিবাসে প্রেরণের কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া তার যাবতীয় ওষুধ-পথ্যাদি-খাবার-পোশাক সমাজসেবা অধিদপ্তর সরবরাহ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রাস্তার পাশে কলাপাতায় জীবন্ত নবজাতক!

আপডেট সময় ১০:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১