ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পতিতাবৃত্তি নারীদের দাস করে রেখেছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পতিতাবৃত্তি নারীদের দাস করে রেখেছে। আর এজন্য পতিতাবৃত্তি বন্ধ করতে চান বলে আবারো ঘোষণা দিয়েছেন তিনি।

সোশ্যালিস্ট পার্টির তিন দিনের সম্মেলন শেষে বক্তব্য দেওয়ার সময় পেদ্রো সানচেজ এসব কথা বলেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পেনে প্রতি তিন জনে একজন পুরুষ যৌনতার জন্য অর্থ ব্যয় করেন। ২০১৬ সালে জাতিসংঘ অনুমান করেছিল যে, সে দেশে পতিতাবৃত্তির মূল্য ছিল ৪.২ বিলিয়ন ডলার।

২০১১ সালে জাতিসংঘ জানায়, বিশ্বে পতিতাবৃত্তিতে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। স্পেনের আগে শুধু থাইল্যান্ড এবং পুয়ের্তো রিকো রয়েছে।

পতিতাবৃত্তি বর্তমানে স্পেনে অনিয়ন্ত্রিত এবং যারা তাদের নিজস্ব ইচ্ছায় অর্থের বিনিময়ে যৌন সেবা প্রদান করে তাদের জন্য কোনো শাস্তির বিধান নেই; যতক্ষণ না তারা জনপরিসরে এটি করে।

স্পেনে বর্তমানে প্রায় তিন লাখ যৌনকর্মী রয়েছে। ২০১৯ সালে সানচেজের পার্টি নির্বাচনের আগে মেনিফেস্টো প্রকাশ করেছিল। তাতে পতিতাবৃত্তি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটাকে নারী ভোটারদের আকৃষ্ট করার পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

তবে দুই বছর পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতেই সানচেজ এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পতিতাবৃত্তি নারীদের দাস করে রেখেছে

আপডেট সময় ০২:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১