ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে মেয়রের বিরুদ্ধে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) মেয়রের বিরুদ্ধে অপ্রচার করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন বরিশালের বাকেরগঞ্জ পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া।

রোববার দুপুরে মাসুদ সিকদারের নামে এক ব্যক্তির বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করেন পৌর মেয়র। মেয়র নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

মাসুদ সিকদার উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালগুণি গ্রামের মোক্তাদার সিকদারের ছেলে। তিনি বর্তমানে কলসকাঠিতে বসবাস করছেন।

মামলায় আইনজীবী কাইয়ুম খান রিপন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টাল ক্রাইম জনপদ নামের একটি নিউজ পোর্টালে অপপ্রচার চালানোর অভিযোগে মাসুদ সিকদারের বিরুদ্ধে ওই মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন, যার মামলা নং- ৩৮/২১।

এ সময় তিনি আরও জানান, মামলার বাদী বাকেরগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে মাসুদ নামে ওই ব্যক্তি ‘মাসুদ সিকদার’ নামে একটি ফেসবুক আইডি ও ‘ক্রাইম জনপদ’ নামে একটি নিউজ পোর্টালে মনগড়া অসত্য সংবাদ ও মেয়রের ছবির ব্যঙ্গচিত্র করে বিভিন্ন সময়ে অপপ্রচার করে আসছে। যার ফলে মেয়র তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মেয়র লোকমান হোসেন ডাকুয়া জানান, তিনি বাকেরগঞ্জ পৌরসভার তিনবার নির্বাচিত পৌর মেয়র। অত্যন্ত সফলতার সঙ্গে বাকেরগঞ্জ পৌরসভাকে প্রথম শ্রেণিতে রূপান্তর করেছেন। বাকেরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভার হিসেবে গড়ে তুলেছেন। তার এ উন্নয়নকে বাধাগ্রস্ত ও তাকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার শুরু করে কুচক্রী মহল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে মেয়রের বিরুদ্ধে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপডেট সময় ০১:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১