ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু আলোচনা শুরু করতে চায় ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পুনরায় আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির একজন সংসদ সদস্য।

রোববার তিনি এ কথা জানান। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ওই এমপি বলেন, ইরান আগামী সপ্তাহে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনায় যোগ দেবে।

ইরানের পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনের সদস্য বেহরুজ মোহেব্বী নাজমাবাদী টুইটারে এক পোস্টে একটি বৈঠক সম্পর্কে জানান। বৈঠকে ছিলেন কয়েকজন সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।

বেহরুজ মোহেব্বী নাজমাবাদী পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংসদের ‘কৌশলগত পদক্ষেপ’ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বিশেষ মনোযোগ পেয়েছে এবং এ পদক্ষেপ ‘স্পষ্ট ও গুরুতর’ বার্তা দিয়েছে।

ওই সংসদ সদস্য আরও বলেন, ইরানের প্রশাসন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। এতে সংসদীয় আইন একটি ‘শক্তিশালী অনুপ্রেরণা’ হিসেবে কাজ করবে।

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে এপ্রিলে ভিয়েনায় ইরানের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির আলোচনা শুরু হয়। ইরানে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এ আলোচনা বন্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমাণু আলোচনা শুরু করতে চায় ইরান

আপডেট সময় ১২:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১