ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

আকাশ বিনোদন ডেস্ক :

অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের সিনেমা জমা নেওয়ার শেষ সময় ছিল শুক্রবার (১৫ অক্টোবর)। এবার নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র সিনেমা হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ জমা পড়ে।

আর কোনও সিনেমা জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ঘোষণার পর ১৪ অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে রেহানা মরিয়ম নূর অস্কারের জন্য জমা পড়ে। নোনা জলের কাব্য নামের আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। পরে আর তারা জমা দেয়নি। জানিয়েছে, তাদের কাগজপত্র প্রস্তুত নেই। আপাতত রেহানার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ’

জানা গেছে, সোমবার (১৮ অক্টোবর) অস্কার সাবমিশন কমিটি সিনেমাটি দেখবে। ব্যতিক্রমী কিছু না ঘটলে এক সপ্তাহের মধ্যেই এটি অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেন, ‘সব শর্ত পূরণ করে সিনেমাটি জমা দিয়েছি। আমরা আশাবাদী, আমাদের সিনেমাটি অস্কারে যাচ্ছে। আগামী নভেম্বরে শেষের দিকে দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ’

একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ থেকে। এর আগে চলতি বছরের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ।

‘রেহানা মরিয়ম নূর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে ব্যাপক আলোচিত হয়েছিল। সেখানে প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছিল সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

আপডেট সময় ১১:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১