ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার ঘটনা নিয়ে তিনি পোস্টটি দেন।

শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেন। বিষয়টি গত ১৪ অক্টোবর সবার নজরে আসে। এরপর দলীয় পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

শহীদুল ইসলাম বলেন, মুসলমান হিসেবে কোরআন অবমাননার প্রতিবাদ করবই। আমি মনে করি, সঠিক কাজটিই করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৯:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১