ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার সাবেক এমপিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার কর্তৃপক্ষের অভিযোগ দেশটির সাবেক এমপি মেদহাত আল সালেহকে শনিবার গুলি করে হত্যা করেছে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। যিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১২ বছর জেলে ছিলেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, মেদহাত আল সালেহ যখন বাড়ি ফিরছিলেন, তখন তাকে হত্যা করা হয়। আইন আল-তিনেহ নামের গ্রামে তাকে গুলি করা হয়। এ গ্রামটি সিরিয়ার মধ্যে এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদল শামস শহরের কাছে।

তবে ইসরায়েল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্সকে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইসরায়েল সেনাবাহিনী এসব বিদেশি ঘটনার ওপর মন্তব্য করে না।

মেদহাত আল সালেহ (৫৪) ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে ১২ বছর জেল খেটে ১৯৯৮ সালে মুক্তি পান। পরে তিনি সিরিয়ান পার্লামেন্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাকে গোলান মালভূমি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ার সাবেক এমপিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

আপডেট সময় ০৬:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১