ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পণ্যের দাম বাড়ায় জীবন দুর্বিষহ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, বাজারে পণ্য সরবরাহ ঘাটতির আতংক দাম বেড়ে যাওয়ার একটি কারণ। এ কারণে ব্যবসায়ীরা মজুদ রাখছেন। ক্রেতারাও কেনাকাটার পরিমাণ বাড়িয়েছেন।

সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে সমন্বয়হীনতা, সুষ্ঠু নীতিমালার অভাব, অপরিকল্পিত বিপণন ও পরিবহন ব্যবস্থার অভাব, সড়কে চাঁদাবাজি এবং সরকারি পর্যায়ে মনিটরিংয়ের অভাব দাম বাড়ার মূল কারণ।

এফবিসিসিআই সভাপতি বলেন, গত ছয় মাসে চালের দাম স্থিতিশীল পর্যায়ে রয়েছে। লবণ, ছোলা, শুকনা মরিচের দামও স্থিতিশীল। তবে পেয়াঁজের দাম বেড়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। চিনির দাম বেড়েছে সাড়ে ১২ শতাংশ। এছাড়া ভোজ্যতেল ১২ শতাংশ, পাম অয়েল ১৬ দশমিক ৩৬ শতাংশ, মসুর ডাল ১১ শতাংশ, হলুদ ২০ শতাংশ এবং আদার দাম সাড়ে ১২ শতাংশ বেড়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আবুল মোমেন, হাবিব উল্লাহ ডন, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পণ্যের দাম বাড়ায় জীবন দুর্বিষহ

আপডেট সময় ০৫:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১