ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ১৬০ সদস্য নিহত হয়েছেন। হামলায় হুথিদের ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে জানিয়েছে সৌদি জোট। দুদিন আগেই প্রদেশের আবদিয়া জেলায় ১৩৪ হুথিকে হত্যার দাবি করেছিল সৌদি জোট।

শনিবার সৌদি জোট নতুন করে আরও ১৬০ হুথিকে হত্যার দাবি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, মারিবের আবদিয়া জেলায় জোটের বিমান হামলায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ওপর এই হামলা চালানো হয়। অন্তত ৩২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

এদিকে শনিবার সকালে সৌদি আরবের জাজান এলাকা লক্ষ্য করে ড্রোন ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কিন্তু সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করে দেয়।

হুথিরা গেল মাস থেকে ইয়েমেনে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সর্বশেষ ঘাঁটি মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। এরপরই দুপক্ষ তীব্র লড়াইয়ে জড়ায়।

বেশ কিছু দিন ধরে ইয়েমেনের এই প্রদেশে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে মারিবে সৌদি জোটের বিমান হামলায় ৪০০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

আপডেট সময় ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১