ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক সেবন নিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার ধুনটে স্বামীকে মাদক সেবনে বাধা দেওয়ায় রেহেনা আকতার (১৮) নামে এক নববধূকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনার পরপরই হত্যায় জড়িত সন্দেহে নিহত গৃহবধূর মাদকাসক্ত স্বামী আলিফ হাসানকে (২২) আটক করে।

পুলিশ, এজাহার সূত্র ও স্বজনরা জানান, নির্মাণ শ্রমিক আলিফ হাসান বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি প্রায় দুই মাস আগে একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রেহেনা আকতারকে বিয়ে করেন। মাদকাসক্ত আলিফ প্রায়ই মাদকসেবন করে বাড়ি ফিরতেন। এ নিয়ে রেহেনার সঙ্গে তার পারিবারিক কলহ শুরু হয়।

মাদক সেবন নিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ আলিফ গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে রেহেনাকে হত্যা করে। পরে আলিফ হত্যাকে আত্মহত্যা হিসেবে প্রচারণা ও তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে।

এ সময় প্রতিবেশীরা আলিফকে আটক করে ও লাশ দাফনে বাধা দেয়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামী আলিফ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আলিফের বাবা মঞ্জুরুল হক বাড়ি থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে নিহতের বাবা শনিবার ধুনট থানায় আলিফ ও তার বাবা মঞ্জুরুল হকের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক জানান, নিহত গৃহবধূ রেহেনার গলায় দাগ ছিল। মাদক সেবন নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এ নিয়ে ঝগড়ার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ হত্যার দায় স্বীকার করেছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার বিকালে অভিযুক্ত আলিফকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালত হাজির করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদক সেবন নিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

আপডেট সময় ০৮:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১