ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ দিন পর বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

আকাশ জাতীয় ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর শনিবার (১৬ অক্টোবর) থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় চলতি মাসের ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দুই দেশের বন্দর এলাকায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোশিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী জানান, ভারতীয় সিঅ্যান্ডএফ নেতারা তাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন— দুর্গাপূজা উপলক্ষে ১২-১৫ অক্টোবর পর্যন্ত চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। সেই অনুযায়ী চারদিন বাণিজ্য বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে পুনরায় ওই দুই বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দর বন্ধ থাকা সময়ে পাসপোর্ট যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিন পর বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

আপডেট সময় ০৬:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১