ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাজার মূলধন ১১ হাজার ২৫৮ কোটি টাকা কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বাজারে সূচক-লেনদেন কমেছে। এছাড়া কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ টাকা।

সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ১১ কোটি টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬ হাজার ৮৭৯ কোটি টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৬৩১ কোটি ৯৬ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন কমেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে বাজার মূলধন কমেছে ১১ হাজার ২৫৮ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে গেল সপ্তাহে ৯ হাজার ৬২ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২ হাজার ৭২৪ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন কমেছে ৩ হাজার ৬৬২ কোটি ৮৫ লাখ টাকা বা ২৮.৭৮ শতাংশ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২৪টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৩২৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ৬৮২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে সিএসইতে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১১৪টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

বাজার মূলধন ১১ হাজার ২৫৮ কোটি টাকা কমেছে

আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১