ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মারা যাওয়ার পরও এমপি হলেন তিনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত ২৪ আগস্ট মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রী আনসাম ম্যানুয়েল ইস্কান্দার। মারা যাওয়ার পরও গত রবিবার ইরাকের পার্লামেন্ট নির্বাচনে এই নারীর জয় লাভ আলোচনার জন্ম দিয়েছে। খবর গালফ নিউজের।

জানা গেছে, দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ করা পাঁচটি আসনের মধ্যে একটিতে জয় আসে আনসামের। তিনি ভোট পেয়েছেন দুই হাজার ৩৯৭টি। যদিও মারা যাওয়ার দুই মাস পর প্রার্থী তালিকায় তাকে রাখা ও এই জয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টিকে বেআইনি বলে উল্লেখ করেছেন।

সাধারণ মানুষের ক্ষোভের সাথে জানিয়েছে, ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে। এদিকে, আনসামের পরিবার বলছে, ইস্কান্দার ভোটারদের মন জয় করতে পেরেছিলেন। তাই ভোটে কাঙ্ক্ষিত ফল এসেছে। উল্লেখ্য, গত ৩ অক্টোবর ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

যদিও এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল একেবারেই কম; মাত্র ৪১ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মারা যাওয়ার পরও এমপি হলেন তিনি

আপডেট সময় ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১