ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোবেলজয়ী মারিয়ার কাছে তিনজনকে হত্যার কথা স্বীকার করেন দুতার্তে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এ বছর রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতবের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। ফিলিপাইন থেকে এই প্রথম কেউ নোবেল শান্তি পুরস্কার পেলেন। সিএনএনের হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় তিনি দুই দশক তদন্তনির্ভর সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। মারিয়া অনলাইন নিউজ ওয়েবসাইট র‍্যাপলারের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

নোবেল পুরস্কার কমিটি থেকে জানানো হয়েছে, মারিয়া রেসা বাকস্বাধীনতার আদর্শ সমুন্নত রেখে ফিলিপাইনে ক্ষমতার অপব্যবহার, ঊর্ধ্বমুখী সহিংসতা এবং ক্রমবর্ধমান কর্তৃত্বপরায়ণতার খবর প্রকাশ করেছেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে মারিয়া সবসময়ই ছিলেন সরব। গ্রেফতারও হয়েছিলেন তিনি। একাধিকবার দুতার্তের সাক্ষাৎকার নিয়েছেন মারিয়া। তার কাছে দুতার্তে স্বীকার করেছিলেন, তিনি তিন ব্যক্তিকে হত্যা করেছিলেন।

দুতার্তের দাবি, ওই তিনজন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তিনি নিজে গুলি ছুড়েছেন এবং তার বন্দুকের কয়টি গুলি ওই ব্যক্তিদের শরীরে প্রবেশ করেছে তা তিনি জানেন না।

মারিয়া এমন সময় নোবেল পেলেন যখন দুতার্তে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার পরিবর্তে রাজনীতির মাঠে সরব হয়েছে তার মেয়ে সারা। দুতার্তে তার শাসনকালের বড় একটা অংশ আলোচনায় ছিলেন মাদকবিরোধী অভিযানের জন্য। ওই অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নোবেলজয়ী মারিয়ার কাছে তিনজনকে হত্যার কথা স্বীকার করেন দুতার্তে

আপডেট সময় ০৪:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১